বিজেপি থেকে তৃণমূলে যোগদান
দি নিউজ লায়নঃ ভোটের একেবারে অন্তিমলগ্নেও যোগদান অব্যাহত, রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে বিজেপি থেকে শতাধিক যুব কর্মী-সমর্থকরা তৃণমূল পতাকা তলে ।প্রতিদিন নিয়মিত বাড়ি বাড়ি গণসংযোগে ব্যস্ত রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সমীর কুমার পোদ্দার। লকডাউনের মধ্যে হোক বা সারাবছর, জনসংযোগের নিরিখে ঘরের ছেলে হয়ে উঠেছে ! তাই সকলের সমীরদা।
এভাবেই প্রচারে গিয়ে আজ হঠাৎই কামালপুর গ্রাম পঞ্চায়েতের ১০০ বিজেপি যুব কর্মী সমর্থক রানাঘাট উঃপূঃ বিধানসভার তৃতীয় বারের প্রার্থী মাননীয় শ্রী সমীর কুমার পোদ্দারের সান্নিধ্যে দল করতে চান এই ইচ্ছা প্রকাশ করেন।
কারণ হিসেবে তারা জানান বিরোধীদল করা সত্ত্বেও, বলতে লজ্জা নেই, সমীর পোদ্দারের জয় একপ্রকার নিশ্চিত, আম্ফান দুর্গতি বা করোনা পরিস্থিতিতে তার ভূমিকা অস্বীকার করি করে কি করে! তাই কৃতজ্ঞতা স্বীকার করতেই মূলত তৃণমূল কংগ্রেসের পতাকাতলে হাজির হয়েছি সকলে। পতাকা হাতে নিয়ে মাননীয় সমীর কুমার পোদ্দার মহাশয় কে তৃতীয় বারের জন্য নির্বাচিত করবার শপথ নিয়েছি আমরা।

Post a Comment